images

দেশজুড়ে

টেকনাফে ৪২ ভরি স্বর্ণসহ আটক ১

মঙ্গলবার, ২০ জুন ২০১৭ , ০৫:৫৯ পিএম

কক্সবাজারের টেকনাফে ৪২ ভরি ১১ আনা স্বর্ণসহ মো. সেলিম (৩৫) নামে এক যুবককে  আটক করেছে কোস্ট গার্ড।

চট্টগ্রাম কোস্ট গার্ড পূর্ব জোনের লে. কমান্ডার ডিকসন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার রাতে গোপন  সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডর জাফর ইমাম সজীবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে তিন পিস (৪২ ভরি ১১ আনা) স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১৯ লাখ টাকা।

উদ্ধার করা স্বর্ণ টেকনাফ শুল্ক গুদামে জমা দিয়ে আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন খান বলেন, কোস্ট গার্ডের আটক করা ওই ব্যক্তিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

আর/এমকে