images

দেশজুড়ে

ট্রাকের টুলবক্স থেকে ১০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

রোববার, ০২ জুলাই ২০১৭ , ১০:১৮ পিএম

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, রোববার বেলা ১২ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ নেজাম উদ্দিন (৩১) আটক করা হয়েছে।

 নেজামের বাড়ি কক্সবাজার জেলার চকিরায়া থানার খুটাখালী এলাকায় ।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দীন আরটিভি আনলাইনকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামগামী মিনি ট্রাক (রেজি নং-চট্ট-মেট্রো-ন-১১-৫৬৭২) জব্দ করা হয়। এসময় তল্লাশি করে ট্রাকের টুলবক্স থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।  

পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, নেজাম দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ থেকে কম দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

জেএইচ