images

দেশজুড়ে

বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন (ভিডিও)

সোমবার, ২৪ জুলাই ২০১৭ , ০১:৩৭ পিএম

টানা ভারি বর্ষণে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকায় সড়ক তলিয়ে গেলে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রোববার সন্ধ্যা থেকে এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, টানা ভারি বর্ষণ অব্যাহত থাকায় উপজেলার বাজালিয়া বরদুয়ারাসহ কয়েকটি স্থানে বন্যার পানিতে সড়ক তলিয়ে গেছে। অপরদিকে বান্দরবান-রাঙামাটি সড়কের পুলপাড়া বেইলি ব্রিজ বন্যার পানিতে তলিয়ে গেছে। সড়কে চলছে নৌকা। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এদিকে রোববার বান্দরবানের রুমায় পাহাড়ধসে ৫ জন নিখোঁজ হন। তাদের মধ্যে রোববার দুপুরে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়। 

সোমবার সকাল থেকে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন মিলে ফের উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত চার জন নিখোঁজ রয়েছেন। 

এরা হলেন, রুমা উপজেলার স্বাস্থ্যকর্মী মুন্নী বড়ুয়া, উপজেলা পোস্ট মাস্টার জবিউল আলম, কৃষি ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দি ও সিমোচিং নামের এক আদিবাসী নারী।

এর আগে রোববার বিকেলে বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা বাতিল করা হয়।

 

জেবি/সি