images

দেশজুড়ে

১০ টাকায় ঈদবাজার

রোববার, ০৭ এপ্রিল ২০২৪ , ০৩:৩১ পিএম

আনন্দ ভাগ করে নিতে জয়পুরহাটে ১০ টাকায় ঈদের বাজার করতে পারছেন অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষরা।

একদিনের এই বাজার রোববার (৭ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে।

আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে আজিজ রেজিয়া ফাউন্ডেশনের আয়োজনে এই বাজারে ১০ টাকায় সেমাই, দুধ, চিনি, নুডলস, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি পাওয়া যাবে। 

ব্যতিক্রমী এই ঈদ বাজারের উদ্বোধন করেন আজিজ রেজিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাজুল ইসলাম।

এ সময় আজিজ রেজিয়া ফাউন্ডেশনের পরিচালক কায়কোবাদ আরাম, ইলিয়াস হোসেন, আবু রশিদ চৌধুরী, সোহাগ হোসেন, সাজ্জাদুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।