images

দেশজুড়ে

চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার 

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১০:১৭ এএম

সাজাপ্রাপ্ত মামলার আসামি হিসেবে চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মাসুদুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন। 

মাসুদুল ইসলাম কচুয়া উপজেলার বিতারা গ্রামের মৃত সরাফত আলীর ছেলে।

রাতে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার আসামি মাসুদুল ইসলামের বিরুদ্ধে মতিঝিল থানার জিআর মামলায় ঢাকা সিএমএম আদালতের বিচারক ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।