images

দেশজুড়ে

কালিয়াকৈরে ইসতিসকার নামাজ আদায়

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২:৫৬ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে তীব্র তাপদাহে আল্লাহ তায়ালার রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে দুই হাত তুলে কান্নাকাটি করেন মুসল্লিরা।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের দেওয়ার বাজার ঈদগা মাঠ প্রাঙ্গণে এ নামাজে  অংশ নিয়েছেন নানান বয়সের মুসল্লি। 

উপজেলার আশাপুর মাদরাসার মাওলানা আবুল হাশেম নামাজের ইমামতি করেন। নামাজের আগে নসিহতপূর্ণ বক্তব্য ও দুই রাকাত নামাজে ইসতিসকার আদায় শেষে আল্লাহতালার কাছে দু-হাত তুলে মোনাজাতে কান্নাকাটিও করেন তারা।

নামাজে অংশ নেওয়া মাহমুদুল হাসান ও স্থানীয়রা জানান, বৃষ্টির আশায় নামাজ পড়ে তীব্র তাপদাহ থেকে মুক্তির জন্য দোয়া প্রার্থনা করা হয়।