images

দেশজুড়ে

উলিপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

বুধবার, ১৫ মে ২০২৪ , ১১:৫৪ পিএম

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়া গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত লিপন (৬) ওই এলাকার রাশেদের ছেলে এবং মেহেদী হাসান (৮) মাঈদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে পুকুরের পানিতে ওই দুই শিশু গাছের গুঁড়িতে উঠে খেলছিল। খেলতে খেলতে একসময় গাছের গুঁড়ির নিচে চলে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। পরে স্থানীয়রা নিখোঁজের খবর পেয়ে ওই পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে।

উলিপুরের বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক।