images

দেশজুড়ে

আম কুড়াতে গিয়ে মাটিচাপায় গৃহবধূর মৃত্যু

শনিবার, ১৮ মে ২০২৪ , ১২:৫৫ পিএম

ভোলার বোরহানউদ্দিনে আম কুড়াতে গিয়ে পুকুরের পাড় ভেঙে মাটিরনিচে চাপা পড়ে জান্নাত বেগম (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ মে) সকালে উপজেলার সাঁচড়া ইউনিয়নের রাম কেশব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত ওই গ্রামের রুবেলের স্ত্রী।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।