শনিবার, ১৮ মে ২০২৪ , ০৮:২১ পিএম
পাবনার সাঁথিয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে হাত বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নন্দনপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম।
তিনি বলেন, ‘ওই ছাত্রীকে ভুট্টাখেত থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করার কথা তার বাবা আমাকে জানিয়েছেন। ভুক্তভোগী পরিবারকে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি। শুক্রবার দুপুরে থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।
জানা যায়, গত ১৪ মে (মঙ্গলবার) রাত ৮টায় সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের জোড়গাছা গ্রামের স্কুলছাত্রী বাড়ির বাইরে বের হলে তার মুখ চেপে ধরে জোরপূর্বক তুলে নিয়ে যায় কতিপয় দুষ্কৃতকারী। পার্শ্ববর্তী ভুট্টাখেতে নিয়ে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে হাত বেঁধে ধর্ষণ করে তারা। এ ঘটনা জানাজানি হলে, বৃহস্পতিবার (১৬ মে) রাতে জোড়গাছা গ্রামের হাবিবুর রহমানের ছেলে স্বপন (৩০) ও মকবুল হোসেনের ছেলে হেলাল উদ্দিনকে (৩২) আটক করে পুলিশ।
এ বিষয়ে এএসপি সার্কেল (বেড়া) আবুল কালাম আজাদ জানান, ‘দুজনকে এলাকা থেকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’