images

দেশজুড়ে

ত্বকী হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ , ০৬:৩২ পিএম

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুন (৪০) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে জেলার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে খাগড়াছড়িগামী একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন বরিশাল সদরের চরমোনাই এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র‍্যাবের এএসপি সনদ বড়ুয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি মামুন দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে ছিলেন। রাতে তাবলিগ জামাতের ছদ্মবেশে খাগড়াছড়ির রামগড় যাওয়ার পথে বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আগামী ৬ অক্টোবর তার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।

আরটিভি/এএএ/এআর