images

দেশজুড়ে

আখাউড়ায় রেলস্টেশনের তিন শতাধিক সুবিধাবঞ্চিতরা পেলেন ইফতার   

সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ০৯:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে অবস্থানরত তিন শতাধিক অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।   

সোমবার (১৭ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে স্থানীয় নেতাকর্মীরা এ ইফতার বিতরণ করেন।

IMG-20250317-WA0042 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আক্তার খানসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।  

IMG-20250317-WA0043

এর আগে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও  কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রোগী, কর্তব্যরত নার্স, কর্মচারী ও কর্তব্যরত চিকিৎসকদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।    

আরটিভি/ এমএ