images

দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ০৮:৫৮ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আজহারুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। পরে কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। এ সময় তারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আজহারুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার একটি ঝুটের গোডাউনে আগুনের সংবাদ পাই। পরে আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টা যাবৎ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও ক্ষতির পরিমাণ বলতে পারছি না। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আরটিভি/এমকে/এআর