images

দেশজুড়ে

ইজিবাইক হারিয়ে পাগল প্রায় মিজানুর 

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ০৭:০২ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের দরিদ্র মিজানুর রহমান খোকনের আয় রোজগারের একমাত্র সম্বল ইজিবাইকটি চুরি হয়ে গেছে। 

শুক্রবার (২৫ এপ্রিল) কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মিজানুর রহমান। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে নিজবাড়ি থেকে ইজিবাইকটি চুরি হয়। 

থানার অভিযোগ ও মিজানুর রহমানের কাছ থেকে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার নিজবাড়িতে রাতে ইজিবাইক চার্জে দিয়ে রেখেছিলেন মিজানুর। রাত ১২টার দিকেও তার ইজিবাইক সঠিক স্থানে দেখতে পান তিনি। 

শুক্রবার সকালে উঠে দেখেন চেইন কেটে চোরেরা তার ইজিবাইকটি নিয়ে গেছে। পরে আশপাশের নানা স্থানে খোঁজ করেও ইজিবাইকটির সন্ধান আর মেলেনি। উপার্জনের একমাত্র ইজিবাইকটি হারিয়ে পাগল প্রায় মিজানুর রহমান কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি/এএএ-টি