images

দেশজুড়ে

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের গুলি করা সেই ফাহিম গ্রেপ্তার

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ০৫:০৯ পিএম

জুলাই আন্দোলনের সময় কুমিল্লা পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি করার অভিযোগে অভিযুক্ত বাদশা ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুরে নিজের ফুফুর বাসা থেকে ফাহিমকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মো. মহিনুল ইসলাম।

গ্রেপ্তার ফাহিম কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫টি মামলা রয়েছে।
 
এ বিষয়ে ওসি মো. মহিনুল ইসলাম বলেন, গত ৩ আগস্ট কুমিল্লা পুলিশ লাইন্সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় ফাহিম হোসেন। সোমবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সদর উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফাহিমকে তার ফুফুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
 
তিনি আরও বলেন, ফাহিমের বিরুদ্ধে আগের একাধিক মামলা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ৫টি মামলা রয়েছে। 

সকল আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরটিভি/এমকে