images

দেশজুড়ে

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

বুধবার, ২৮ মে ২০২৫ , ০৪:০৩ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আন্না বেগম (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৮ মে) বেলা ১১টায় উপজেলার লোহাইড়-বনগ্রাম সড়কের লোহাইর মুন্সী বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আন্না বেগম লোহাইর গ্রামের সোহেল মুন্সির স্ত্রী।  

নিহতের স্বামী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বনগ্রাম বাজার থেকে কেনাকাটা করে ব্যাটারি চালিত ভ্যানে চড়ে লোহাইড় গ্রামের বাড়িতে যাচ্ছিল। ভ্যানটি মুন্সী বাড়ির কাছে পৌছালে আন্না বেগমের গায়ে থাকা ওড়না ভ্যানের চাকায় ও গলায় পেঁচিয়ে রাস্তার ওপর আছড়ে পড়ে। এতে তিনি মারাত্মক আহত হন। 

পরে পরিবারের লোকজন তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আন্নাকে মৃত ঘোষণা করেন।  

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমকে/এআর