শনিবার, ৩১ মে ২০২৫ , ১২:৪৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালে ডুবে মারিয়া (১১) ও সামিয়া (৯) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের সংস্তার খাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃতরা গোকর্ণ গ্রামের মিনার আলীর সন্তান।
মৃতদের স্বজনদের বরাত দিয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, শুক্রবার বিকেলে সংস্তার খাল পার হয়ে গরু আনতে যায় মারিয়া ও সামিয়া। দুইদিনের টানা বৃষ্টিতে খালে পানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্রোত তৈরি হয়। এ সময় খাল পার হতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যায় দুই বোন। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। পরে শনিবার সকালে খালে দুই বোনের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
আরটিভি/এএএ/এস