সোমবার, ০৯ জুন ২০২৫ , ০২:০১ এএম
নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানের বিষয়টি টের পেয়ে বিপুল পরিমান মাদকসহ একটি প্রাইভেটকার রেখে পালিয়ে গেছেন চালক।
রোববার (৮ জুন) রাত ১০টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে চালানো এই অভিযানে ১৬ বোতল দেশি মদ, পাঁচ বোতল ফেনসিডিল ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। তবে সেনাবাহিনীর অভিযানের বিষিয়টি টের পেয়ে চালক পালিয়ে যান। পরে মাদকসহ প্রাইভেটকারটি নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাইদ বলেন, সেনাবাহিনীর সদস্যরা মাদকসহ প্রাইভেটকারটি আমাদের হেফাজতে দিয়েছেন। পলাতক চালককে আটকের চেষ্টা চলছে এবং থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আরটিভি/কেএইচ