images

দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যান আটক

সোমবার, ৩০ জুন ২০২৫ , ০৫:৩৫ পিএম

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. সোহেল রানাকে আটক করা হয়েছে। 

সোমবার (৩০ জুন) দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আরও পড়ুন
01

ছাত্রলীগ নেতার নেতৃত্বে লোমহর্ষক নির্যাতনের নতুন ভিডিও ভাইরাল

জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ডিগ্রি কলেজ থেকে বাড়ি যাওয়ার সময় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় থামলে পুলিশ তাকে আটক করে। পরে তাকে থানায় নিয়ে যায়। সোহেল রানা আওয়ামী লীগের আমলে দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তখন থেকেই তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানববিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার বলেন, দুপুরে দিকে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. সোহেল রানাকে আটক করা হয়েছে। তার এখনো কোনো মামলা দেওয়া হয়নি। মামলার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এফএ -টি