images

দেশজুড়ে

বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইয়েরও মৃত্যু

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ০৭:৩৫ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- একই গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে আক্তারুজ্জামান (৫০) ও আলম হোসেন (৪০)। 

আরও পড়ুন
Web-Image

সকালে পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ, দুপুরে মিলল মরদেহ

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে গোয়ালে গবাদি পশুর জন্য বৈদ্যুতিক মেশিনে বিচুলি কাটছিলেন আক্তারুজ্জামান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন তিনি। তার ভাই আলম হোসেন তাকে বাঁচতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরিবারের লোকজন উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এএএ