images

দেশজুড়ে

দুর্গন্ধের কারণ খুঁজতে পুলিশকে খবর, এরপর যা ঘটল 

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ০৯:০৬ পিএম

ময়মনসিংহের তারাকান্দায় সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের দাদরা এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Web-Image

বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইয়েরও মৃত্যু

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে উপজেলার দাদরা গ্রামের ফরিদুল ইসলামের বাড়ির পাশ থেকে স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ফরিদুলের বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে দেখতে পায় অজ্ঞাত এক নারীর মরদেহ।

তারাকান্দা থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন খান জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ -টি