images

দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ১০:১০ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পুকুরে পানিতে পড়ে তলিয়ে গিয়ে আহাদ (৪) ও আনাজ (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ৫ নম্বর হরিপুর সদর ইউনিয়নের দেহট্র গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুটি আপন চাচাতো ভাই। এরা একই গ্রামের মিঠুন আলী ও আকমাল হোসেনের ছেলে। হরিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে ওই দুই শিশু আর বাড়িতে ফিরে আসেনি। আশপাশের বাড়িতেও খোঁজ খবর নিয়ে তাদের না পেয়ে দুপুরে বাড়ির পাশে পুকুরে গিয়ে দুই শিশুর মরদেহ ভাসতে দেখতে পায়।

আরটিভি/এমএ/এআর