images

দেশজুড়ে

নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ, উদ্ধার অভিযানে ডুবুরি দল

শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ০১:১০ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে যুবক খোরশেদ আলম (৩০) নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাপাসিয়া মধ্যপাড়া গ্রামের ফকির মজনু শাহ সেতুর নিচে এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকের স্বজনদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, খোরশেদ আলম তার বাবা-মায়ের সঙ্গে নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানির স্রোতে তলিয়ে যান। নিখোঁজের বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশনের পাঁচ সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছ। 

আরও পড়ুন
b_Imag

যশোরে প্রেমিকের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা প্রবাসী তরুণীর 

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, খোরশেদ আলম বিকেল সাড়ে ৩টার দিকে বাবা-মায়ের সঙ্গে নদীতে গোসল করতে নেমেছিলেন। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আমরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেই। নিখোঁজ খোরশেদ আলমের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন থেকে ডুবুরি দল চেয়ে ঘটনাস্থলে পাঠিয়েছি।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের দলনেতা ইদ্রিস মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ৯টা থেকে উদ্ধার অভিযান শুরু করেছি।

আরটিভি/এএএ/এস