শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ০৩:১৭ পিএম
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকে পড়া বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি অবশেষে সরিয়ে নেয়া হয়েছে। এতে প্রায় দুই ঘণ্টা পর পুনরায় সচল হয় বিমানবন্দরের রানওয়ে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৮ চট্টগ্রামে অবতরণ করে। অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি আটকে যায়। উড়োজাহাজটিতে মোট ৩৮৭ জন যাত্রী ছিলেন।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, উড়োজাহাজটি সরিয়ে নেওয়ার পর রানওয়ে সচল হওয়ায় বিমানবন্দরের উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে।
আরটিভি/এএএ/এস