images

দেশজুড়ে

সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের বাড়িতে নাহিদ-সারজিস-হাসনাত

বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ০৮:৪৮ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহিম বাবুর পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। 

বুধবার (৯ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে পথসভা শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ্, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ একটি দল শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়। 

010

এ সময় নিহতের পিতা নুর ইসলাম, মাতা হাজেরা বেগম, স্ত্রী সাহিনা বেগম ও একমাত্র ৩ বছরের শিশু কন্যা আয়েশা খাতুনের পাশে বসে ঘটনার বর্ণনা শোনেন তারা। 

পরে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরা ও আমাদের সংগঠন দেখবো। আপনারা এই পরিবারের পাশে থাকবেন। 

আরও পড়ুন
09

হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে আরসা প্রধান

এরপর এনসিপি প্রতিনিধি দলটি নিহত ইব্রাহিম বাবুর কবর জিয়ারত করে ও কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকে। পরে সীমান্তের দিকে যান এনসিপির নেতারা। এ সময় ইব্রাহিমের রক্ত বৃথা যেতে দেবো না বলে স্লোগান দেন তারা।