images

দেশজুড়ে

টাঙ্গাইল মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ০৪:২৯ পিএম

চলতি এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা সাফল্য পেয়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ। ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ৫০জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছে ৪০ জন। 

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল দুইটায় ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং অভিভাবকবৃন্দ এই সাফল্যে ক্যাডেট কলেজ ক্যাম্পাস জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। 

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল এস এম ফয়সল পিএসসি জানান, শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায় শিক্ষকমন্ডলীদের তত্ত্বাবধান ও অভিভাবকদের সহযোগিতায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 

আরটিভি/এএএ