images

দেশজুড়ে

পাগলা কুকুরের কামড়ে নড়াইলে শিশুসহ আহত ১২ 

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ০৪:৩৬ পিএম

নড়াইল জেলার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে তারা আহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলার সীমান্তবর্তী গঙ্গারামপুর গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ তিনজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন আট বছর বয়সী শিশু তানভির রহমান সামিউল। তাকে উদ্ধার করতে গিয়ে কুকুরের কামড়ে আহত হয়েছেন ইমরান নামের এক ব্যক্তি।

এ ছাড়া, নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের রাসেল মিয়ার ছেলে শিশু আবু রায়হান, রাসেল মিয়ার স্ত্রী লাইজু বেগম, একই এলাকার ফসিয়ার রহমানের স্ত্রী জেলেখা বেগম, জাহির মোল্যার ছেলে ইমন মোল্যা, আবু সাঈদের ছেলে চঞ্চল মোল্যা, মনিরুল ইসলামের শিশু কন্যা রাবেয়া এবং ভওয়াখালী এলাকার কবির হোসেনের স্ত্রী রেশমা বেগম কুকুরের কামড়ে আহত হয়েছেন।

এ ছাড়া আরও কয়েকটি এলাকায় পাগলা কুকুরের কামড়ে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিরা সবাই নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সুপ্রীতি নন্দী লক্ষ্মী জানান, পাগলা কুকুরের কামড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকজন রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই শিশু। এ ছাড়া নারী ও পুরুষও রয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

আরটিভি/এএএ