images

দেশজুড়ে

সুনামগঞ্জে ভারত থেকে আসা কোটি টাকার চালান জব্দ

শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ০৩:২৯ পিএম

সেনাবাহিনী এবং বিজিবির বিশেষ যৌথ অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে একটি কাভার্ডভ্যান ভর্তি ১ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস, কুকুর ও বিড়ালের ওষুধ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) রাতে জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজার থেকে ভারতীয় এসব কসমেটিকস, কুকুর ও বিড়ালের ওষুধ জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, যৌথ অভিযানে একটি কাভার্ডভ্যান ভর্তি বিভিন্ন ধরনের ১৮ হাজার ৯৭৭ পিস ভারতীয় কসমেটিক্স ও ১৪ হাজার ৮৭২ পিস ভারতীয় কুকুর ও বিড়ালের ওষুধ জব্দ করা হয়েছে। অভিযানে শান্তিগঞ্জ সেনাক্যাম্পের মেজর আসিফ রানা অনীক ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ সেনবাহিনী ও বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন। ভারতীয় অবৈধ পণ্য ও ওষুধ  জব্দ করা সম্ভব হলেও কাউকে আটক করতে পারেনি যৌথবাহিনী। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান ফেলে পালিয়ে গেছে চোরাকারবারীরা।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস ও কুকুর ও বিড়ালের ওষুধ জব্দ করা হয়েছে। জব্দকৃত সকল মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে। 

আরটিভি/এএএ/এস