images

দেশজুড়ে

গাইবান্ধায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

শনিবার, ১২ জুলাই ২০২৫ , ০৬:০৯ পিএম

গাইবান্ধায় যৌথবাহিনী অভিযান চালিয়ে শহরের শিল্পকলা একাডেমীর পিছনে হরিজন পল্লী থেকে ৮৩ লিটার চোলাই মদ ও এক কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) রাতে এই অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।  
 
গ্রেপ্তারকৃতরা হলেন- সুজন বাঁশফোর (৩৭), আল আমিন (২৮) ও কামিনী বাঁশফোর (৪০)। 

গাইবান্ধা থানার ওসি মো. শাহীনুর ইসলাম বলেন, এ ব্যাপারে গাইবান্ধা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে সেনা বাহিনী অভিযান চালায়। সেখানে আব্দুল মজিদের ছেলে বাহাদুর সরকারকে (৩২) মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি মোবাইল ফোন, বিপুল দেশীয় অস্ত্র এবং একটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। 

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/এএএ