images

দেশজুড়ে

গণতন্ত্রের স্বাদ এখনও পায়নি জনগণ: মনিরুজ্জামান মন্টু 

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ১০:২২ পিএম

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশ ফ্যাসিষ্ট শোষণ মুক্ত হয়েছে। কিন্তু গণতন্ত্রের স্বাদ এখনও পায়নি জনগণ।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে পাইকগাছা পৌরসভার ৩, ৪, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মনিরুজ্জামান মন্টু বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। গণতান্ত্রিক পদ্ধতিতে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধিনতা লাভ করেছি। সেই স্বাধীনতা ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি দেশ ও জনগণের প্রয়োজনে বিএনপি দল গঠন করে ছিলেন। বিএনপি নেতাকর্মীরা গত দেড় যুগে হামলা-মামলাসহ নির্যাতনের শিকার হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা শুধু জাতির সঙ্গে বেইমানি করেননি দেশকে এক গভীর সংকটে রেখে গেছেন। গত ১৫ বছর আওয়ামী লীগের নেতার সংখ্যালঘু সম্প্রদায়ের জায়গা জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছ। একটি দল আওয়ামী লীগ নেতা-কর্মীদের আশ্রয় দিচ্ছে।

আজ সকালে প্রেসক্লাব মিলোনয়তনে পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক সেলিম রেজা লাকি, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ ও মোহর আলীর সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম আহবায়ক এ্যাড, মোমরেজুল ইসলাম, এনামুল হক সজল,  উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক  ডা: আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম এমদাদুল হক।

৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল করিম, সাধারণ সম্পাদক পদে শাহদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ৪ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক পদে তুষার সরদার, সাংগঠনিক সম্পাদক পদে বাবু মন্ডল। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ্যাড সুবেহ সাদিক শিমুল, সাধারণ সম্পাদক পদে মো. শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক পদে মো. জিয়াউর রহমান। ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক পদে মামুন ইসলাম। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. কাইয়ুম সরদার,  সাধারণ সম্পাদক পদে আল- আমিন সাংগঠনিক সম্পাদক পদে মো. আসাদুজ্জামান। ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওবায়দুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক পদে রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক পদে রাজু গাজী।নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান, সহকারী কমিশনার  উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি  প্রনব কান্তি মন্ডল, বিএল কলেজের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রভাষক শেখ আবু সাঈদ, পাইকগাছা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল ইসলাম।

আরটিভি/এমএ