images

দেশজুড়ে

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি রাফি গ্রেপ্তার

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ , ০৭:৪৩ পিএম

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

শুক্রবার (১ আগস্ট) ভোরে ফেনী জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা ডিবি পুলিশ ও স্থানীয় ফেনী থানা পুলিশের সহায়তায় বিশেষ অভিযানে রাফিকে আটক করা হয়। জানা যায়, তিনি গোপনে কলকাতা থেকে ফিরে কুমিল্লায় আসেন এবং ফেনীতে অবস্থান করছিলেন।

রাফির বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ। 


আরটিভি/এএএ