বুধবার, ২৭ আগস্ট ২০২৫ , ০৪:২১ পিএম
মানিকগঞ্জের সাটুরিয়ায় যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক রুপা আক্তারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার গওলা নিজবাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম।
রুপা আক্তার সাটুরিয়া উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক। সাটুরিয়া সদর ইউনিয়নের গওলা গ্রামের মজিবুর রহমানের কন্যা।
পুলিশ জানায়, সন্ত্রাস বিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমকে