images

দেশজুড়ে

ফেনীর ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:৪৯ পিএম

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফুলগাজী তাঁর পৈত্রিক বাড়ি। ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফুলগাজী উপজেলা আহ্বায়ক ফখরুল আলম স্বপন।

জানা যায়, ফুলগাজী উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে খালেদা জিয়াকে।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদিত হয়। ঘোষিত কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নের সভাপতি পদে মনির আহম্মদ এবং সাধারণ সম্পাদক পদে মো. ইয়াছিন মাহমুদ মজুমদার মনোনীত হয়েছেন।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্যসচিব আবুল হোসেন স্বাক্ষর বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নে সভাপতি পদে মনির আহম্মদ এবং সাধারণ সম্পাদক পদে মো. ইয়াছিন মাহমুদ মজুমদার মনোনীত হয়েছেন। মুন্সিরহাট ইউনিয়নে সভাপতি নুরুল হক খোকন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, দরবারপুর ইউনিয়নে সভাপতি ফজলুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলু, আনন্দপুর ইউনিয়নে সভাপতি হয়েছেন জিয়া হায়দার নাছির ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক, আমজাদহাট ইউনিয়নে সভাপতি হয়েছেন মো. গোলাম সরওয়ার ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার, জি এম হাট ইউনিয়নে সভাপতি আবুল হাশেম ভূঁঞা এবং সাধারণ সম্পাদক হয়েছেন জহির উদ্দিন পাটোয়ারী।

ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বলেন, তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল করতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থেকে কাজ করবেন।

এ বিষয়ে ফুলগাজী উপজেলা আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও শক্তিশালী হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করবেন।

আরটিভি/এমকে