images

দেশজুড়ে

দেশের মানুষ উন্মুখ হয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য: ডা. জাহিদ হোসেন

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:২৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ উন্মুখ হয়ে আছে আগামী দিনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, জয়যুক্ত করার জন্য।

সোমবার (২৯ সেপ্টম্বর) দুপুরে দিনাজপুরে নবাবগঞ্জে মতবিনিময় ও যৌথ কর্মী সম্মেলনে এসব কথা বলেন। এসময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

জাহিদ হোসেন বলেন, মনে রাখবেন আপনারা কোন সময় কারো কথায় বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। আপনারা নিজেরা ঐক্যবন্ধ হোন, জনগণকে ঐক্যবন্ধ করুন, প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মা-বোনকে উজ্জীবিত করুন। 

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠভাবে আয়োজন করার জন্য নির্বাচন কমিশন, প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সবসময় মাঠে থাকবে। কোনো অবস্থাতেই ষড়যন্ত্রকারীদের এই দেশে সরব হতে দেওয়া যাবে না। যাদের হেরে যাওয়ার সম্ভাবনা আছে তারাই ষড়যন্ত্র করবে। 

আরও পড়ুন
Web-Image

গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

আরটিভি/টিআই