images

দেশজুড়ে

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ নেতা ফজলুল হক গ্রেপ্তার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ০৭:৩৩ পিএম

নাশকতা মামলায় সিরাজদিখান উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক (৫৮) গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ। 

সোমবরা (১৩ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

ইউপি চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক লতব্দী ইউনিয়নের চর নিমতলী গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক।

তিনি বলেন, ফজলুল হকের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল। তাকে মুন্সীগঞ্জ কোর্ট হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে। 

আরটিভি/এমকে