images

দেশজুড়ে

চার বন্ধু মিলে বিলের পানিতে গিয়েছিলেন টিকটক করতে, অতঃপর...

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ০৬:৩৫ পিএম

গাজীপুরের টঙ্গীতে চার বন্ধু মিলে বিলের পানিতে টিকটক ভিডিও ধারণ করতে গিয়েছিলেন। তাদের মধ্যে তিনজন নদীতে গোসল করতে নামলে হঠাৎ পানির তীব্র স্রোতে হৃদয় (১৫) নামে এক কিশোর নিখোঁজ হন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। এর আগে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে টঙ্গী উপজেলার গুটিয়া নদীতে এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন
04

বাসে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অতঃপর...

জানা গেছে, সোমবার দুপুরে চার বন্ধু মিলে টঙ্গীর বিলের পানিতে টিকটক ভিডিও ধারণ করতে যান। তাদের মধ্যে তিনজন নদীতে গোসল করতে নামলে হঠাৎ পানির তীব্র স্রোতে তলিয়ে যায় হৃদয়। অন্য দুই বন্ধু কোনোভাবে নৌকায় উঠে আসেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
 
এ সময় নৌকায় থাকা আরেক বন্ধু ইব্রাহিম চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। কিন্তু ততক্ষণে পানির স্রোতে হারিয়ে যায় হৃদয়। পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। তাদের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে, উদ্ধার অভিযান শুরু করে। তবে এখনো হৃদয়ের কোনো সন্ধান মেলেনি। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহিদুল আলম বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি। তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।

আরটিভি/এফএ