images

দেশজুড়ে

পাবনায় খান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ০৭:১৮ পিএম

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর খান মার্কেটে অবস্থিত খান ক্যাফে রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি দোকানের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর)  বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন
06

সাবেক রাষ্ট্রপতির বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

আগুনের তীব্রতায় দোকানের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে আতঙ্ক সৃষ্টি হলেও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর লাইনম্যানের অদক্ষতা ও অসাবধানতার কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেন মার্কেট কর্তৃপক্ষ ও স্থানীয়রা। 

মার্কেট মালিক  টিটুল খান  জানান, আমি যতটুক জানতে পেরেছি  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তিনটি দোকান ফুড প্যালেস বিরিয়ানি হাউস,  ফার্নিচার ও সিলভারের দোকানে  প্রায়  ৩০ লক্ষ টাকা  ক্ষতি হয়েছে। 

কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ সংযোগের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

আরটিভি/এফএ