images

দেশজুড়ে

ভাড়া বাসা থেকে রূপপুর প্রকল্পের দোভাষীর মরদেহ উদ্ধার

রোববার, ১৯ অক্টোবর ২০২৫ , ১১:৩৩ এএম

পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে আনোয়ার আহমেদ (৫২) নামে এক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর (নতুনহাট মোড়) এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

আনোয়ার আহমেদ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথ এর দোভাষী হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ বাগমনিরাম এলাকার আব্দুল খালেকের ছেলে।

আরও পড়ুন
8

মিষ্টির বাক্সের ওজন বেশি, টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, রুপপুর পারমাণবিক প্রকল্পে চাকরির সুবাদে নতুনহাট মোড়ে একটি বাড়িতে বাসা ভাড়া থাকতেন আনোয়ার আহমেদ। কয়েকদিনের ছুটি শেষে বাড়ি থেকে শনিবার বিকেলে ভাড়া বাসায় ফিরেছিলেন তিনি। চট্টগ্রাম থেকে পরিবারের লোকজন তাকে মোবাইল ফোনে বার বার কল দিলেও ফোন রিসিভ করছিলেন না তিনি।

পরে আনোয়ার আহমেদের পরিবারের লোকজন বিষয়টি বাড়ির মালিককে জানান। এরপর বাড়ির মালিক আনোয়ারকে ডাকতে গিয়ে তাকে বারান্দার মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরটিভি/এএএ