images

দেশজুড়ে

সাবেক সমন্বয়ক সাকিব খান গ্রেপ্তার

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ০৫:৩৯ পিএম

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম সারিতে নেতৃত্ব দেওয়া সাবেক সমন্বয়ক সাকিব খানকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। 

সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহরের নারুলী এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার সাকিব খান নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, ভোররাত ৪টার দিকে শাহবাগ থানা পুলিশ তাদের জানায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় সাকিবকে গ্রেপ্তার করে ঢাকায় নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Web-Image

দুই ভাইকে অপহরণের পর হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

 

এর বাইরে জেলা পুলিশের কাছে এ ব্যাপারে আর কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, বগুড়ায় ২০২৪-এর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সাকিব খান সক্রিয় ভূমিকা পালন করেন। পরে কেন্দ্র থেকে তাকে এ আন্দোলনের স্থানীয় সমন্বয়কের দায়িত্বও দেওয়া হয়।

আরটিভি/এমএ