images

দেশজুড়ে / খেলা

জেলা পর্যায়ে বয়সভিত্তিক খেলোয়াড়দের সমস্যার খোঁজে রাঙ্গামাটিতে আসিফ আকবর

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ০৭:১৯ পিএম

বয়সভিত্তিক খেলোয়াড় তৈরিতে এই এলাকায় সম্ভাবনা থাকার পরও অবকাঠামোগত কোন সুযোগ সুবিধা না থাকায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ বয়স ভিত্তিক ক্রিকেট উন্নয়নের পরিচালক আসিফ আকবর।

বৃহস্পতিবার(৬ নভেম্বর) সকালে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে জেলার বয়সভিত্তিক ক্রিকেটারদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় জেলার ক্রীড়া অঙ্গনের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।

এ সময় আসিফ আকবর বলেন, পাহাড়ি অঞ্চলে ক্রীড়াক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। ফুটবলে পাহাড়ের নারীরা খুব ভালো করছে। এই ক্ষেত্রে এই অঞ্চলের নারীদের ক্রিকেটে সংযুক্ত করতে স্কুল পর্যায়ে ক্রিকেটার তৈরিতে কাজ শুরু করেছি। সঠিক প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়ন করা গেলে এখান থেকেও জাতীয় দলে খেলোয়াড় উঠে আসবে। 

এসময় আরও উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের জেলা কাউন্সিলর আবু সাদাৎ মো: সায়েম, জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যরা।

আরটিভি/এসকে