images

দেশজুড়ে

এবার মাগুরার এক কলেজে ককটেল নিক্ষেপ

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ১২:১০ পিএম

রাজধানীর পর এবার মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে দুষ্কৃতিকারীরা এই ককটেল নিক্ষেপ করে। 

জানা গেছে, দুষ্কৃতিকারীরা সকালে কলেজের গেটে একটি ককটেল নিক্ষেপ করে। তবে তা ওই সময় বিস্ফোরিত হয়নি। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ প্রশাসনের সদস্যরা গিয়ে লাল টেপ  মোড়ানো অবস্থায় ককটেলটি উদ্ধার করে। 

আরও পড়ুন
13

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, দুষ্কৃতিকারীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে এ ঘটনা ঘটিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/আইএম