বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ১১:১৮ পিএম
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালজুঁড়ি এলাকায় একটি সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি সিএনজিতে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি সিএনজিতে আগুন দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে।
তিনি আরও জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে।
আরটিভি/এএএ