images

দেশজুড়ে

বিচারকের বাসায় হামলাকারী সম্পর্কে যে তথ্য দিলো পুলিশ

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ০৭:০৯ পিএম

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে হামলার ঘটনা ঘটেছে এবং এ সময় বিচারপতির ছোট ছেলে তাওসিফ রহমান নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরের পর এই হামলার ঘটনা ঘটে। ব্যক্তিগত সমস্যা থেকেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ বলছে, নগরীর ডাবতলা এলাকায় বিচারক আব্দুর রহমানের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় ধারালো অস্ত্রের আঘাতে বিচারকের ছেলে ও স্ত্রী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান মারা যান। এই ঘটনায় একজনকে আটক করা হয়।

আরও পড়ুন
Web-Image

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান বলছেন, হামলাকারী লিমন এই পরিবারের সঙ্গে পূর্বপরিচিত। আগে থেকেই কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। হামলাকারীও আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, অর্থ লেনদেনসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সমস্যা ছিল। এর আগে ওই বিচারক লিমনের বিরুদ্ধে থানায় একটি জিডিও করেছিলেন।

আরটিভি/আরএ