images

দেশজুড়ে

কৃষিজমিতে পড়ল মর্টার শেল, অতঃপর...

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ০৮:০২ পিএম

সীতাকুণ্ডে উড়ে এসে কৃষিজমিতে পড়েছে একটি মর্টার শেল। এতে অল্পের জন্য রক্ষা পান দুই কৃষক। বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ছারালকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

বর্তমানে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সীতাকুণ্ড থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মর্টার শেলটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর। 

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ছারালকান্দি এলাকায় ঘাস কাটছে দুই কৃষক। এই সময় পূর্বদিক হতে উড়ে এসে কৃষি জমিতে পড়ে একটি মর্টার শেল। এ সময় বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুই কৃষক। স্থানীয়রা সীতাকুণ্ড মডেল থানায় খবর দিলে পরিদর্শন করে। এদিকে মর্টার শেল পড়ার ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনা স্থলে এসে ভিড় জমায়।

ওসি মো. আলমগীর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মর্টার শেলটি উদ্ধারের জন্য সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।

আরটিভি/এফএ-টি