images

দেশজুড়ে

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, হেলপার নিহত

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ০৫:৩৬ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে পার্কিং ট্রাকে একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয়েছেন। এ সময় নারীসহ চার যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত হেলপার হলেন গাইবান্ধা সদর উপজেলার শাপলা পাড়া গ্রামের তছলিম উদ্দিন সরকারের ছেলে আরিফুল ইসলাম (২৮)।

আরও পড়ুন
4

লিবিয়ায় গুলিতে মাদারীপুরের তিন যুবকের মৃত্যু, পরিবারে মাতম

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার উড়াল সেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে চন্দ্রাগামী যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুছড়ে যায়।

ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয়। এ সময় নারীসহ বাসের চার যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছিয়ে গাড়িটি সরিয়ে নেয়‌। পরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে মরদেহ হাইওয়ে পুলিশ উদ্ধার করে।

নাওজোর হাইওয়ে পুলিশের (ওসি) শাওগা তুল আলম জানা, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

আরটিভি/এস