images

দেশজুড়ে

বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, এরপর যা ঘটল

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ০৬:৪৩ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে শিয়ালের কারণে প্রায় ২৬ মিনিট ধরে আটকে ছিল ঢাকাগামী ইউএস-বাংলার একটি ফ্লাইট। 

বুধবার (১৯ নভেম্বর) সকালে এ ঘটনা জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিল।

তিনি বলেন, ইউএস-১০৬ ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের জন্য প্রস্তুত ছিল। ঠিক তখনই রানওয়েতে একটি শিয়াল চলে আসে।

আরও পড়ুন
10

প্রথমবার নিজ বাড়িতে শমিত সোম, উৎসবের আমেজে শ্রীমঙ্গল

পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে এসে শিয়ালটিকে তাড়া করে রানওয়ে খালি করে। পরে ফ্লাইটটি ১২টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

ইব্রাহিম খলিল বলেন, প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে আমরা রানওয়ে পরীক্ষা করি। রানওয়ের পাশে ঘন জঙ্গল ও ঝোপ থাকায় মাঝে মাঝে বন্য শিয়াল, সাপ বা কুকুর এসে পড়ে।

আরটিভি/এস