images

দেশজুড়ে

চলন্ত গাড়িতে মৌমাছির ঝাঁকের হানা, অতঃপর...

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০১:০০ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদরাসার শিশু শিক্ষার্থী ভর্তি চলন্ত গাড়িতে হানা দিয়েছে মৌমাছির ঝাঁক। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- একই এলাকার মোশাররফ হোসেনের ছেলে ১০ বছর বয়সী মোহাম্মদ মারুফ, মোহাম্মদ হানিফের ৮ বছর বয়সী ছেলে আবু ওমর এবং আসিফ খানের ৬ বছর বয়সী ছেলে আনাস খান। তিনজনই মস্তাননগর উসমানিয়া তালিমুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী।

মাদরাসার শিক্ষক আব্দুর রব বলেন, ঘটনার পরপরই চালক গাড়িতে করে আহতদের হাসপাতালে নিয়ে যান। যাবতীয় চিকিৎসা শেষে সবাইকে বাড়িতে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গণমাধ্যমকে জানান, মৌমাছির কামড়ে আহত তিন শিক্ষার্থীকে সকালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।

আরটিভি/এএএ