images

দেশজুড়ে

এবার চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৪:০৪ পিএম

সিরাজগঞ্জের জামতৈল রেলস্টেশনে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার স্টেশনের কোবাদ শেখ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে জামতৈল রেলস্টেশনের মাস্টার আবু হান্নান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। তবে কেউ আহত হয়নি। 

তিনি আরও বলেন, ট্রেনে শুধু একটু ক্ষতি হয়েছে। কে বা কারা দিয়েছে এটা জানা নেই। 

আরও পড়ুন
Web-Image17

নারীর ‘ঘুষি’ খেয়ে অস্ত্র ফেলে পালাল ৩ ছিনতাইকারী

সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ঘটনাটি বুধবার ঘটলেও বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত কোনো মামলা করেনি কর্তৃপক্ষ।

এ বিষয়ে কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমিও আজকে শুনেছি। কে বা কারা এটি করেছে, সেটি জানা নেই। যেহেতু রেলওয়ের ঘটনা জিআরপি থানা এ বিষয়ে ভালোভাবে বলতে পারবে।

আরটিভি/আইএম