images

দেশজুড়ে

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরা

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ০২:২২ পিএম

সাভারের আশুলিয়া থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (২৪ নভেম্বর) রাতে ধামসোনা ইউনিয়নের সুবন্ধি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (২৫ নভেম্বর) এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃতের নাম মো. সোহরাব (৩২)। তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি নামাপাড়া এলাকার মো. তাজুল ইসলাম তারার ছেলে ও ধামসোনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের তথ্যবিষয়ক সম্পাদক।

আরও পড়ুন
Web-Image16

বিয়ের খাবার খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন যুবক, হাসপাতালে আরও ১৭ 

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. সোহরাবকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। তাকে আজ আদালতে পাঠানো হবে।

আরটিভি/আইএম