images

দেশজুড়ে

সাঁথিয়ায় হঠাৎ অসুস্থ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ০৭:৪৬ পিএম

পাবনার সাঁথিয়ায় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে শশদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী। 

বুধবার (২৬ নভেম্বর) সকালে ১০টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, প্রতিদিনের মত সাঁথিয়া শশদিয়া সরকারী প্রাথমিক বিদ্যায়ে আসেন। হঠাৎ একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ওর দেখ দেখি অন্যরাও অসুস্থ হয়ে পড়ে। এতে ৬ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়

ওই বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, মরিয়ম নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ওকে দেখে ওরাও অসুস্থ হয়ে পড়েছে।

সাঁথিয়া হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল হক জানান, বান্ধবীর অসুস্থতা দেখে তারাও আতংকিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। অন্য কোন সমস্যা আমরা পাইনি। 

আরটিভি/এএএ