images

দেশজুড়ে

শিবচরে সড়ক অবরোধ করে মানববন্ধন

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ০৫:০৯ পিএম

মাদারীপুরের শিবচরের সূর্য নগর বাস কাউন্টার থেকে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলা যুবদলের সহসভাপতি সাব্বির আহমেদ চৌধুরী (তাপু চৌধুরীর) নেতৃত্বে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে বাইপাস সড়কের ওপর  বিকেল ৪টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় লোকজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

আরও পড়ুন
Web-Image

বিদ্যুতের খুঁটিতে সিএনজির ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের 

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে যুবদল নেতা তাপু চৌধুরী বলেন, আমাদের সূর্য নগর বাস কাউন্টার থেকে ২০০ টাকার ভাড়ার পরিবর্তে যাত্রী প্রতি ২৫০ টাকা আদায় করে কিছু দুষ্কৃতকারীরা। প্রায় ৮ থেকে ১০ দিন যাবত তারা এভাবেই যাত্রীদেরকে হয়রানি করে ৫০ টাকা অতিরিক্ত করে আদায় করছে। 

আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অচিরেই যেন চাঁদাবাজদের আইনের আওতায় আনা হয় যাতে করে আমার দলের নেতাকর্মীর উপরে কোন প্রকার বদনাম না আসে। এই ধরনের অপকর্মের সঙ্গে আমার দলের কেউ জড়িত নয়।

আরটিভি/এএএ